১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ৯নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটির গঠন সম্পন্ন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের ৯নং ওয়ার্ড শাখার নব গঠিত কমিটি গঠন ও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০১৭ অনুষ্টান ৬সেপ্টেম্বর বিকেলে গারাঙ্গীয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ,গণমানুষের জননন্দিত নেতা,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.নদভী এমপির একান্ত সচিব,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাতকানিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নব নির্বাচিত চেয়ারম্যান এক সময়ের তুখড় ছাত্রনেতা এরফানুল করিম চৌধুরী।সোনাকানিয়া ইউনিয়ন সংগ্রামী সভাপতি,সাংসদ ড.নদভী এমপির একান্ত সহকারী সচিব এসএম শাহাদত হোসেন শাহেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী আহবায়ক,রাজপথের লড়াকু সৈনিক হারেছ মোহাম্মদ,
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন,সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগ সংগ্রামী সভাপতি ও রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ কামাল উদ্দিন। সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মোহাম্মদ আবু সোলতানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন সোনাকানিয়া
ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ দিদার,মোহাম্মদ আবছার,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ বেলাল, সোনাকানিয়া ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মিনহাজ্ব উদ্দিন বাপ্পি,সাধারণ সম্পাদক
তাজুল ইসলাম,সাতকানিয়া উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা ফরহাদ উদ্দিন।
সভায় বক্তারা বলেছেন,
আওয়ামীলীগ সরকার মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছেন।ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রলীগকে সুসংগঠিত করতে হবে।
সকল ষড়ষন্ত্র মোকাবেলায় ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।সভা শেষে সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের ৯নং ওয়ার্ডের
মোহাম্মদ সজিব সভাপতি ও
মোহাম্মদ আবিরকে সাধারণ সম্পাদক করে একটি ৩৬জন বিশিষ্ট কমিটি ঘোষণা করেন অনুষ্টানের প্রধান বক্তা সাংসদ ড.নদভী এমপির সুযোগ্য একান্ত সচিব,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল যুগ্ন আহবায়ক, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,এককালের তুখড় সাবেক ছাত্রনেতা এরফানুল করিম চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।