১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

সৈকতের বালিয়াড়িতে ইশা ছাত্র আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন

এম.কলিম উল্লাহ :

কক্সবাজারের সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ ডিসেম্বর (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর কক্সবাজার আগমন উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনিক অনুমতি না পাওয়ায় ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন আয়োজন করে।

সাংগঠনিক বিভাগীয় উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ কাউসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মজলিশে শুরার সদস্য ও জেলা সভাপতি মুহাম্মদ মোর্শেদ কারিমী।

সৈকতের বালিয়াড়িতে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তারা শিক্ষা উপকরণের মূল্য হ্রাস, অতিদ্রুত সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও ছাত্রদের নৈতিক চরিত্রের মানোন্নয়নসহ ছাত্রবান্ধব বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন কায়ছার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জুনাইদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান আরিফী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরানুল হক, অর্থ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক টিম প্রধান মুহাম্মদ নেজাম উদ্দীন, দফতর সম্পাদক আশেক উল্লাহ, কওমীয়া মাদ্রাসা সম্পাদক ইয়াসিন আরফাত, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ ফয়সাল, কলেজ সম্পাদক রেজাউল করীম, স্কুল সম্পাদক মুহাম্মদ জুবাইর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ হারুন ও জেলা সদস্য মুহাম্মদ মুহাম্মদ হারুন সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।