২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

সৈকতে গোসল করার সময় ডুবে শিশু শিক্ষার্থী নিখোঁজ

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার সৈকতে গোসল করার সময় পানিতে ডুবে জাহেদুল ইসলাম (১১) নামের এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কলাতলী পয়েন্ট সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জাহেদুল ইসলাম (১১) শহরের পূর্ব কলাতলীস্থ আদর্শগ্রাম এলাকার সোলতান আহমদ ও সাবেকুন্নাহারের ছেলে। সে ঈদগাঁও এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় কোরআনের হেফৃজ করছিল।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জাহেদুল ইসলামসহ ৩ বন্ধু মিলে শহরের কলাতলী পয়েন্ট সৈকতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা স্রোতের টানে সাগরে ডুবে যেতে থাকলে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা গিয়ে দুইজনকে উদ্ধার করে। কিন্তু জাহেদের খোঁজ পায়নি।
জেলা প্রশাসনের পর্যটন শাখার সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট প্রকৌশলী ইমরান জাহিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ শিশুর সন্ধানে সাগরে তল্লাশী চালাচ্ছে লাইফগার্ড কর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।