১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সেরা করদাতার সম্মাননা পেলেন সাংবাদিক জাহিদুর রহমান

j-sm20161125051418
২০১৫-২০১৬ অর্থবছরে সর্বোচ্চ আয়কর পরিশোধ করায় সাংবাদিকতা বিভাগে অন্যতম সেরা করদাতা নির্বাচিত হলেন সাভার প্রেসক্লাবের সিনিয়র সদস্য এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম-এর স্পেশাল করেসপন্ডেন্ট ও এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক সাংবাদিক জাহিদুর রহমান।

সর্বোচ্চ আয়কর পরিশোধ করায় তাকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণাধীন রাজস্বভবনে জাতীয় আয়কর সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেরা করদাতা সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জাতীয় রাজস্ববোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এছাড়াও সেরা করদাতার স্বীকৃতি হিসেবে তার হাতে ট্যাক্স কার্ডও তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান সহ বিভিন্ন ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তবর্গ।

আশুলিয়ার ব্যবসায়ী তানভীর আহম্মদ রোমান ভূইয়া বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই এবং নাইফা ট্রেড বিডি লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। সেরা করদাতার স্বীকৃতি হিসেবে তার হাতেও সম্মাননা সনদ ও ট্যাক্স কার্ড তুলে দেয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।