১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সেবা দিতে না পারলে বাড়ি চলে যান: দুদক কমিশনার

সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, সেবা দিতে না পারলে বাড়ি চলে যান। সাভারে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আয়োজনে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় ও উপজেলার বিভিন্ন সরকারি সেবা প্রদানকারী বিভাগের উপর গণশুনানির প্রাক্কালে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আজ সোমবার সকালে সাভার উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনার ড.নারিরউদ্দীন আহমেদ আরো বলেন, সমাজের সবাইকে সর্তক থাকতে হবে যাতে কেউ দুর্নীতি করতে না পারে। ভুমি ব্যবস্থাপনায় কিছুটা উন্নতি হয়েছে। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রেও একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। জনগণের পক্ষে কাজ করছি। সরকারি কর্মকর্তাগণ কাজ করছে কিনা সেটা আমরা দেখছি। কাজ না করলে সাহেবদের থাকার দরকার নেই।

তিনি বলেন, দুর্নীতিবাজদের ধরে জেলে পাঠালেই সমাজের দুর্নীতি কমবে না। সকল ক্ষেত্রে মোটিভেশন বাড়াতে হবে। আমরা আঁধারের মধ্যে আছি। এই অন্ধকারের মধ্যে হাতড়িয়ে আমরা কিছু পাওয়ার চেষ্টা করছি।

দুর্নীতি দমন কমিশনার এ সময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ- কে ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ এই কথাগুলো লিখে সরকারি সকল দপ্তরের কর্মকর্তার অফিসে ঝুলিয়ে দেয়ার নির্দেশ দেন। একই সাথে স্বাস্থ্য সেবা ও ফার্মেসি ব্যবসায়ীগণ সঠিক মাণদণ্ড নিয়ে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করছে কিনা তা দেখার জন্য মোবাইল কোর্ট পরিচালনারর ব্যাপারে জোরদার হতে নির্দেশ দেন।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইটি) মো. সাজ্জাদ হোসেন, দুদকের প্রতিরোধ ও গণসচেতনতা বিভাগের পরিচালক মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম, সনাক সাভারের সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়, সনাক সাভারের সাবেক সভাপতি অধ্যাপক আতাউর রহমান, পরিবেশবাদী নেতা রফিকুল ইসলাম মোল্লা, শামসুল হক প্রমূখ।

সাভারের সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ এই মতবিনিময় সভায় অংশগ্রহন করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।