মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সেন্টমার্টিনের সী-গোল্ড হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার

শেয়ার করুন

Teknaf pic(saint martin dead)_26.03.15_1

সেন্টমার্টিন দ্বীপে সী-গোল্ড নামের একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হোটেলের ১১১ নং কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এসময় কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। হোটেল রেজিস্টারে তার নাম সাইফুল (৩৫) পিতা আলি মিয়া, ঢাকা এই ঠিকানাটি লিখা ছিল।সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ীর আইসি মোঃ সেলিম জানান, হোটেল কক্ষে কিভাবে যুবকের মৃত্যু ঘটেছে, অথবা আত্মহত্যা না অন্যকিছু তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানান তিনি।

এছাড়া তার মোবাইল ফোনের সীম ছিল না। সবকিছু মিলে পুলিশ যুবকের মৃত্যু রহস্যজনক বলে মনে করছে পুলিশ।

জানা গেছে, বুধবার ট্রলার যোগে সেন্টমার্টিন ভ্রমণে এসে পর্যটক যুবক সীগোল্ড নামের হোটেলটিতে উঠে। রাতে ঘুমাতে যাওয়ার পর সকাল ১০টার দিকে হোটেলের পরিচ্ছন্নকর্মী রুম পরিস্কার করতে গিয়ে কক্ষটি ভেতর থেকে বন্ধ পেয়ে অনেকক্ষন ডাকাডাকি করে। পরে কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ফাঁড়ী পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধায় টেকনাফ থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। পুলিশ নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে এবং তার বিস্তারিত পরিচয় বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে ডেইল পাড়া এলাকায় ডাক বাংলোর পাশে অবস্থিত সী গোল্ড নামের হোটেলটির মালিক স্থানীয় আমীর হোসেন নামে এক ব্যক্তি, তার ছেলে আব্দুল্লাহ হোটেলটি পরিচালনা করতো।

শেয়ার করুন