মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সেন্টমার্টিনে রিসোর্ট নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেন পরিবেশ অধিদপ্তর

শেয়ার করুন

সেন্টমার্টিনে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি  রিসোর্টের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে গত দুই দিন এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সেন্টমার্টিন এলাকার কেয়া গাছসংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কেয়াবনের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে তাদের সতর্ক করা হয়।
এ ছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন‍্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলেছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে সহযোগিতা করে  উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ট্যুরিস্ট পুলিশ।

শেয়ার করুন