মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সেন্টমার্টিনে চিকিৎসা নিতে যাওয়ার পথে রাস্তায় মারা গেলো জেলে

শেয়ার করুন

শাহেদ মিজান: প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে মোঃ ছলিম উল্লাহ (৪৫) নামে এক ব্যক্তি মৃত অবস্থায় রাস্তা পড়েছে আছে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিনি চিকিৎসার জন্য যাওয়ার সময় রাস্তায় পড়ে যায় এবং সেখানে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আকস্মিক ওই ব্যক্তি রাস্তায় পড়ে মারা যাওয়ায় করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে স্থানীয়রা আতঙ্কে রয়েছে। তাই লাশটি পড়ে থাকলেও কোনো লোকজন তার আশেপাশে যাচ্ছে না। পরিষদের দুই চৌকিদার লাশটি পাহারায় রয়েছেন।

স্থানীয় সংবাদকর্মী আবদুল মালেক জানান, মৃত ছলিম উল্লাহ একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি দীর্ঘ দুই মাসের বেশি সময় অসুস্থ ছিলেন। অসুস্থতা বেশি হয়ে গেলে হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় মারা যান তিনি। করোনার কোনো উপসর্গ তার মধ্যে ছিলো না।

মৃত ছলিম উল্লাহর আদি বাড়ি রামুতে এবং একজন হিন্দু। একসময় শাহপরীর দ্বীপ গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে সেন্টমার্টিনে বসবাস শুরু করে। পেশায় জেলে হিসেবে কাজ করত।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন চেয়ারম্যান নূর আহমেদ জানান, তিনি বর্তমানে টেকনাফে রয়েছেন। লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে চৌকিদার পাঠিয়েছেন। তবে ঘটনার বিস্তারিত তিনি এখন পর্যন্ত জানতে পারেননি বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।

শেয়ার করুন