১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

সেন্টমার্টিন সাগর উপকূলে ফিশিং ট্রলার ডুবি, ৬ মাঝি-মাল্লা উদ্ধার

trolar_1-300x188

সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে ৬ মাঝি-মাল্লাসহ একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ১১ মার্চ বুধবার ভোর ৪টার দিকে টেকনাফের শাহপরীরর দ্বীপ থেকে অন্তত ৮ কি.মি দূরে ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে। ডুবে যাওয়া ফিশিং ট্রলারসহ ৬ মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করে কুলে নিয়ে আসে কোস্টগার্ড।
এফবি সাদেক নামের একটি ট্রলারের মালিক মোঃ ইউনুছ স্থানীয় সাংবাকিদের জানান, শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার মোঃ আলমের মালিকানাধীন একটি ফিশিং ট্রলারে সাগরে মাছ শিকারে বের হয় ইসহাক মাঝিসহ ৬ জেলে। ট্রলারটি সেন্টমার্টিনের কাছাকাছি পৌঁছলে ডুবো চরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় ট্রলারের জেলেরা সাগরে হাবুডুবু খেতে দেখতে পেয়ে কোস্টগার্ডকে খবর দেয় এফবি সাদেক এর জেলেরা। খবর পেয়ে কোস্টগার্ড এর একটি টীম ঘটনাস্থল থেকে ফিশিং ৬ জেলেসহ ট্রলারটিও উদ্ধার করা হয়।
টেকনাফস্থ কোস্টগার্ড ইনচার্জ লে. কমান্ডার শহীদ জানান, ঘটনাটি টেকনাফের শাহপরীরর দ্বীপ থেকে অন্তত ৮ কি.মি দূরে ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে ট্রলারসহ ৬ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড কর্মীরা। উদ্ধার হওয়া জেলেরা সুস্থ্য রয়েছেন।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।