৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সেন্টমার্টিন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ফিশিং ট্রলার থেকে ১লক্ষ ৩৮ হাজার ইয়াবার চালান উদ্ধার

Teknaf Pic-
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ফিশিং ট্রলার উদ্ধার করে তল্লাশী চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১লাখ ৩৮হাজার ইয়াবার বিরাট চালান উদ্ধার করেছে।
সুত্র জানায়, ২৩মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা ডুবে যাওয়া ফিশিং ট্রলারে ইয়াবার বড় চালান বহনের খবর পেয়ে উদ্ধার করা ট্রলারে তল্লাশী চালিয়ে একটি ড্রাম হতে ১লাখ ৩৮ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। যার বাজার মূল্য প্রতি পিস ৫শ টাকা হিসেবে ৬কোটি ৯০লক্ষ টাকা বলে জানান। এর আগের দিন এই ফিশিং ট্রলার ডুবে গেলে ১২ মাঝি-মাল্লাসহ উদ্ধার করে নিজ হেফাজতে নেয় কোস্টগার্ড। পরে মাছ শিকারের আড়ালে ইয়াবার চালান বহনের সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয় এবং এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে বলে সেন্টমার্টিন কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ ডিকসন চৌধুরী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।