১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

সেন্টমার্টিন নৌ-পথে আটকা পড়েছে ৭ শতাধিক পর্যটক

টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল ডুবোচরে আটকা পড়েছে। জাহাজে প্রায় সাড়ে সাত শতাধিক পর্যটক রয়েছেন, যা ধারণক্ষমতার দ্বিগুণ।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মিয়ানমার সীমান্তবর্তী বঙ্গোপসাগরে নাইক্ষ্যংদিয়া এলাকায় বেলা সাড়ে ১১টায় আটকা পড়ে। এতে জাহাজে ভ্রমণে আসা যাত্রীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজ আটকা পড়ার খবর শুনেছি। জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকা পড়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন করার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সেন্টমার্টিনে ভ্রমণে আসা জাহাজে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান হাসান মুঠোফোনে জানান, সাগরের মাঝ পথে পৌঁছালে জাহাজটি আটকা পড়ে। জাহাজে সাড়ে সাত শতাধিক পর্যটক থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

এ ব্যাপারে জানতে জাহাজটির ব্যবস্থাপক আবদুর রহিম খোকনের সঙ্গে যোগাযোগ করা হয়। তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।