২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে নাফনদীর গোলাচর এলাকায়  ৯ জন যাত্রীসহ একটি স্পিড বোট ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় স্মৃতি নুর আলাইশা (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নাফনদীর গোলাচর নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ স্মৃতি নুর আলাইশা সেন্টমার্টিন এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সেন্টমার্টিন থেকে চালকসহ ৯ জন যাত্রী টেকনাফে ফিরছিলেন। নাফনদীর গোলাচর নামক এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় শাহপরীরদ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ তার উদ্ধারকারী স্পিড বোটের মাধ্যমে ৮ জনকে জীবিত উদ্ধার করেন। এঘটনায় এক শিশু নিখোঁজ হয়। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।