৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

সেনাবাহিনীর অভিযানের মধ্যেই যেভাবে হামলা

সিলেটে এক বাড়িকে ঘিরে সেনাবাহিনী এবং পুলিশের সম্মিলিত অভিযানের মধ্যেই উগ্রবাদীরা যেভাবে গেরিলা কায়দায় বোমা হামলা চালিয়ে এক পুলিশ ইন্সপেক্টরসহ তিনজনকে হত্যা করা হয়েছে, তা হতবাক করে দিয়েছে সবাইকে।
শনিবার সন্ধ্যায় এবং রাতে দুই দফায় এই হামলা চালানো হয়।
প্রথম হামলাটির প্রত্যক্ষদর্শী ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাম্যান শুভ্র দাশ রাজন। সেনাবাহিনীর এক ব্রিফিং শেষ হওয়ার পর তার কাছেই এই কিভাবে এই অতর্কিত হামলা চালানো হয় তার বর্ণনা দিয়েছেন তিনি বিবিসি বাংলাকে।
তিনি জানান, বিকেল পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনীর এক কর্মকর্তা এসে জানান, তারা জঙ্গিবিরোধী যে অভিযান চলছে, সেটি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দেবেন।
“পাঠানপাড়ায় এক বাড়িতে আমাদের প্রেস কনফারেন্সের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমরা সাংবাদিকরা সেখানে যাই। ব্রিফিং শেষে যখন আমরা ফিরছিলাম, ফেরার পথেই তিরিশ থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে আমরা দূরে একটি বিস্ফোরণের শব্দ শুনলাম। যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে আমি বড় জোর ৫০/৬০ গজ দূরে ছিলাম।”
তিনি জানান, এটি ছিল এক ভয়ংকর বিস্ফোরণ। বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে।
“যখন আগাচ্ছি, তখন দেখছি আমার সামনে শুধু রক্ত। দুই তিন জন লোক আমার সামনে পড়ে আছে। পুরো শরীর তাদের রক্তে ভিজে গেছে। তারা ইশারা করছে তাদের বাঁচানোর জন্য।”
এরপর সেখানে অ্যাম্বুলেন্স আসে। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
“আমি আর সেখানে এক সেকেন্ডও দাঁড়াইনি। সেখান থেকেই ফিরে আসি।”
শুভ্র দাশ রাজন জানান, পরে তিনি জেনেছেন, মোটর সাইকেলে করে এসে এই হামলা চালানো হয়।
সূত্র : বিবিসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।