১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আমাদের শিক্ষক : সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত সংসদীয় রীতি-নীতি শেখার জন্য আমাদের শিক্ষকের মত ছিলেন। তিনি বলেন, ‘সংসদীয় রীতি-নীতি শেখার ক্ষেত্রে তিনি ছিলেন আমাদের শিক্ষক। বাজেট অধিবেশনে ও পয়েন্ট অব অর্ডারে কিভাবে বক্তৃতা দিতে হয়, সংসদে কিভাবে প্রশ্ন করতে হয় এবং স্পিকারের দৃষ্টি আকর্ষন করতে হয় তা তিনি শেখাতেন।’

সৈয়দ আশরাফ আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নবীন সংসদ সদস্যদের সংসদীয় রীতি-নীতি শেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে অনুরোধ করেছিলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভায় এ কথা বলেন। সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, মুহিবুর রহমান মানিক এমপি ও প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহ-ধর্মনী জয়া সেনগুপ্তা বক্তব্য রাখেন।

সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত জনসভায় বক্তব্য দেয়ার সময় ছিলেন সুপারস্টার। বক্তব্য দেয়ার সময় তার নাটকীয়তা ও অঙ্গ-ভঙ্গি ছিল সভ্যতাপূর্ণ।

তিনি বলেন, ‘তাঁকে (সুরঞ্জিত সেনগুপ্ত) দেখে আমরা সংসদে পারফর্ম করতাম। তিনি একজনই সুরঞ্জিত সেনগুপ্ত। তাঁর মতো আর একজন পার্লামেন্টেরিয়ান পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।