২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

সুব্রত কাপে উখিয়ার ক্ষুদে মেসির দল অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক: বিকেএসপির প্রমীলা দল সুব্রত মুখার্জী কাপ অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। ফাইনালে বিকেএসপি ভারতের এনএসসি মিজোরাম দলকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আম্বেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিকেএসপি ও এনএসসি মিজোরাম দলের মধ্যকার খেলাটি প্রথম থেকেই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল। বিকেএসপি প্রথম থেকেই পরিকল্পিত আক্রমন করে খেলা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এর ফলে খেলার ১১ মিনিটের সময় রেহানা গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় । এনএসসি মিজোরাম খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে সমতা আনার জন্য প্রাণপণ চেষ্টা করেও সফল হতে পারেনি। বিকেএসপি’র কিশোরী ফুটবলাররাও গোল সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করেও আর কোন গোল না হওয়ায় রেহানার গোলটিই খেলার বিজয় সূচক গোল বলে চিহ্নিত হয়। বিকেএসপি’র প্রমীলা ফুটবল দলটি গত বছর প্রথম সুব্রত কাপের আসরে অংশগ্রহণ করে। কিন্তু দূর্ভাগ্যবশত কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় বিকেএসপি’র কিশোরীদের।তাই দ্বিতীয়বারের মতো অংশগ্রহণটা ছিল স্বপ্নপূরণের একটি মিশন। বিকেএসপি’র মহাপরিচালক ব্র্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান স্বপ্নপূরণে শতভাগ সাফল্যের জন্য বিকেএসপি পরিবারের পক্ষ দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন।


দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে মো. শাহীনুল হক ও জয়া চাকমা। অর্জন করেছিল। বিকেএসপি প্রমীলা দলটি সুব্রত কাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।