২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

সুব্রত কাপ চ্যাম্পিয়ন মেয়েদের সংবর্ধনা বিকেএসপির

কক্সবাজার সময় ডেস্কঃ দিল্লিতে অনুষ্ঠিত সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবলের অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হওয়া বিকেএসপির মেয়েদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে বিকেএসপি দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান।

বিকেএসপি টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৫-০ গোলে ত্রিপুরাকে, একই ব্যবধানে দিল্লিতে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। শেষ চারে ওঠার লড়াইয়ে তারা ২-১ গোলে হারায় আগের বারের চ্যাম্পিয়ন হরিয়ানাকে। সেমিফাইনালে মেঘালয়কে ৩-১ গোলে এবং ফাইনালে এনএসসি মিজোরাম দলকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। স্ট্রাইকার মুক্তা সরকার ১টি হ্যাটট্রিকসহ গোল করেছেন ৮ গোল।

গত বছর এ টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বিকেএসপি। দ্বিতীয় অংশগ্রহণেই কোচ জয়া চাকমার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় দেশের প্রতিনিধিত্ব করা বিকেএসপি।

মেয়েদের সংবর্ধনার বিকেলে দিল্লি থেকে এসেছে ছেলেদের গ্রুপ থেকে বিদায়ের খবর। বুধবার আমদেকার স্টেডিয়ামে আফগানিস্তান ও পাঞ্জাবের মধ্যেকার ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় বিদায় নিশ্চিত হয় বিকেএসপির। এর আগে এ টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৪ বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বিকেএসপির ছেলেরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।