১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

সুন্দরের সমরোহ ম্যানগ্রোভ ফরেস্ট কাউয়ারদ্বিয়া

সেলিম উদ্দিন,(ঈদগাঁও): ঘুরে আসতে পারেন প্রাকৃতিক রহস্যেঘেরা চকরিয়া উপজেলার খুটাখালী কাউয়ারদ্বিয়া। উপভোগ করতে পারেন বানরের চিৎকার-চেঁচামেচি, হরেক পাখির দল, গাছের সঙ্গে পেঁচিয়ে থাকা সাফ, কাক ও কানা বগির ডাক। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, অর্ধশতাধিক প্রজাতির পাখি, ১০ প্রজাতির সরীসৃপ, ৪ প্রজাতির বন্য প্রাণী ও ৩ প্রজাতির চিংড়িসহ ২০ প্রজাতির মাছ। কাউয়ারদ্বিয়ার এসব নয়নকারা দৃশ্যের কারণেই বর্তমানে পর্যটকরা আকৃষ্ট হচ্ছে সেখানে যেতে। বর্তমানে কাউয়ারদ্বিয়ায় পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। বাস্তবেই ঘুরে আসতে পারেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ ফরেস্ট কাউয়ারদ্বিয়া থেকে। কাউয়ারদ্বিয়া ভ্রমণের সবচে উত্তম সময় হলো ডিসেম্বর মাঝামাঝি থেকে ফেব্রুয়ারী পর্যন্ত।
কাউয়ারদ্বিয়ায় মন কাড়ে সবুজের সমরোহ। দখিনা বাতাসে দেহ মন শীতল করা, রাতের গায়ে জোনাকির আলোয় আর তটিনীর মৃদু ছন্দে কাব্যিক আবেশে মানসিক প্রশান্তির এক অবারিত দুয়ার। যেদিকে তাকানো যায় সেদিকেই যেনো সুন্দরের সমরোহ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নৈসর্গিক লীলাভূমি অফুরন্ত সম্পদের চারণভূমি কাউয়ারদ্বিয়া প্রাকৃতিক সৌন্দর্যে তালিকায় নিঃসন্দেহে সেরা বলা যাবে।
সূত্রে জানা গেছে, প্রায় ১ হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত কাউয়ারদ্বিয়ার দু’পাশে রয়েছে নদ-নদি। সেখানে ২০ প্রজাতির মাছ, ৩ প্রজাতির চিংড়ি, ৪ প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। তাছাড়া ৪ প্রজাতির বন্যপ্রাণি ও বিভিন্ন প্রজাতির গাছপালায় শোভিত কাউয়ারদ্বিয়া। সেখানে রয়েছে বেশ কিছু মনোমুগ্ধকর জায়গা।
এখানে রয়েছে কক্সবাজার নিরিবিলি গ্রুপের সুন্দর অফিস, হ্যাচারী, মিঠাপানির পুকুর ও পুকুরপাড়ে রয়েছে সারি সারি নারিকেল-খেজুর গাছ। ঘুরে দেখতে পারেন কাউয়ারদ্বিয়ার ভেতরটি। যেখানে দেখতে পাবেন ম্যানগ্রোভের সারি। তবে বেশিরভাগ ভ্রমণই হয় কাউয়ারদ্বিয়া-টটটকি ঘোনা সংযোগ ব্রীজ পর্যন্ত। যেতে চাইলে সদর উপজেলার ইসলামপুর থেকে বোট যোগে নতুবা চকরিয়া উপজেলার খুটাখালী বাজার থেকে রিকসা হয়ে লালগোলা ব্রীজে যেতে হবে। এছাড়া কক্সবাজার থেকে ট্রলার বা স্প্রিডবোট যোগেও যাওয়া ছাড়া এখানে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।