১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সুন্দরবনে ৭ জেলে উদ্ধার, অস্ত্রসহ গ্রেফতার ৪

সুন্দরবনের জলদস্যু রবিউল বাহিনীর ৪ সদস্যক গ্রেফতার  করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মুক্তিপণের দাবিতে জিম্মিকৃত ৭জন জেলেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় র‌্যাব-৬ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব-৬ এর অপস অফিসার মো. জাহিদুল ইসলাম শুক্রবার বেলা ১১টায় জানান, জলদস্যু রবিউল বাহিনীর সদস্যরা সুন্দবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকার ৭জন জেলেদের জিম্মি করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ খবর পেয়ে র‌্যাব-৬ এর একটি দল অভিযানে যায়। অভিযান চালিয়ে জলদস্যু রবিউল বাহিনীর ৪ সদস্যকে ৭টি অস্ত্রসহ গ্রেফতার করে। একই সঙ্গে জিম্মি থাকা ৭জন জেলেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১০ই জুন সুন্দরবনের হড্ডা খাল এলাকায় র‌্যাব-পুলিশের যৌথ অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল নিহত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।