১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সুজন বড়ুয়ার অসুস্থ পিতাকে হাসপাতালে দেখতে গেলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক


চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল বড়ুয়া স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে এক সপ্তাহ ধরে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ এই গুনী শিক্ষককে দেখতে হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। তিনি অসুস্থ বিমল বড়ুয়ার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিয়ে শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান ও সুস্থতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. এএইচএম শফিউর রহমান, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এএইচএম হামিদুল্লাহ মেহেদি, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ তানজিমুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা নাসির উদ্দিন খালেদ, স্বাস্থ্য পরিচালকের পিএ শাহাদাত হোসাইন, হেলথ এডুকেটর ফয়েজ আহমদ, স্যানিটারী ইন্সপেক্টর টিটু কান্তি পাল প্রমূখ। অসুস্থ শিক্ষক বিমল বড়ুয়ার বড় ছেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া তার পরিবারের পক্ষ থেকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বিসহ অন্যান্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।