১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সীমান্তে ৮০০ কি. মি. সড়ক নির্মাণ করবে সেনাবাহিনী

comilla-minister-pic20161121215556

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর সব দেশে সীমান্ত সড়ক থাকলেও বাংলাদেশে নেই। আগামী বছর থেকে প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ শুরু করবে সেনাবাহিনী। যার নকশা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।

সোমবার বিকেলে কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পার্টনার সেনাবাহিনী। সড়ক যোগাযোগে যে বিপ্লব ঘটছে, তাতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য মন্ত্রণালয়েও তারা ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম, সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।