মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সীমান্তে ছুটছে রোহিঙ্গারা, গুলি করছে মিয়ানমারের সেনাবাহিনী, জায়গা দিচ্ছেনা বাংলাদেশ বর্ডার গার্ড

শেয়ার করুন

15094306_390372154627603_1495164253529450961_n
প্রাণ বাঁচাতে মিয়ানমারের আরকান রাজ্য থেকে শত শত রোহিঙ্গা মুসলমান বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে আসছে। তবে এদের কাউকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেয়া হচ্ছে না৷
রাখাইন রাজ্যের মংডুতে গত মাসে পুলিশের ওপর হামলাকে কেন্দ্র করে বিদ্রোহীদের দমন অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। অভিযান চলাকালে সেনাবাহিনী কয়েকটি গ্রামে ব্যাপক তাণ্ডব চালায়। এমনকি হেলিকপ্টার গানশিপ থেকে গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সহিংসতায় রাজ্যটিতে এ পর্যন্ত শত জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷ রোহিঙ্গাদের কয়েকটি নৌকা মঙ্গলবার ফিরিয়ে দেওয়ায় সেগুলো সমুদ্রে ভেসে আছে । আবার সীমান্ত পাড়ি দেওয়ার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী রোহিঙ্গাদের পেছন থেকে গুলিও করেছে। এক রোহিঙ্গা নেতা রয়টার্সের সাংবাদিককে বলেছেন, ‘বাসিন্দারা জানিয়েছেন নদীর তীরে ভীড় করা রোহিঙ্গাদের ওপর গুলি চালিয়ে সেনাবাহিনী প্রায় ৭২জনকে হত্যা করেছে।’
মংড়ুর এক বাসিন্দা জানিয়েছেন, ১০টি গ্রাম থেকে আসা নারী ও শিশুরা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং নৌকায় ওঠার সময় বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করেছে।
তিনি বলেন, সাগরে অনেক লাশ ভেসে বেড়াচ্ছে। এই লোকগুলো একসঙ্গে দেশ ছাড়ার চেষ্টা করেনি। তারা ২০ অথবা ৫০ জনের গ্রুপ করে নৌকায় উঠে পালানোর চেষ্টা করছিল ৷

শেয়ার করুন