২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সীমান্ত উপজেলা টেকনাফের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে


কক্সবাজার জেলার বিশেষ উন্নয়ন সভা শুক্রবার বিকেলে টেকনাফ পর্যটন মোটেল নেটংয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমম্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পর্যটনের জেলা কক্সবাজারেরর উন্নয়নে সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। সীমান্ত উপজেলা টেকনাফে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন সহ নানা কর্মকান্ড চলছে। যা আগামী কয়েক বছরের মধ্যে দৃশ্যমান হবে।


এসময় আরো বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, বেজার চেয়ারম্যান প্রবন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউচ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমদ, অতিরিক্ত সচিব মো: হারুন অর রশিদ, মো: আইয়ুব, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।