মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সীতাকুণ্ডে অভিযানে ৩ জঙ্গি নিহত

শেয়ার করুন

সীতাকুণ্ডে পুলিশ ও সোয়াত টিমের ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ নামের জঙ্গিবিরোধী অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে।

সকাল সোয়া ৮টার দিকে তিন জঙ্গি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে সোয়াত টিমের সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে অভিযান শুরু করেন। প্রস্তুত রাখা হয় সাঁজোয়া যান। জঙ্গিবিরোধী এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’।

পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, গতকাল বিকেল থেকে সীতাকুণ্ডের চৌধুরীপাড়ার ‘ছায়ানীড়’ ভবনে অভিযানের প্রস্তুতি গ্রহণ করা হয়। সন্ধ্যার দিকে অভিযানের পূর্ণ প্রস্তুতি থাকলেও গ্রামবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে অভিযান স্থগিত রেখে সকালে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামে এসে অভিযানের জন্য যোগ দেয় সোয়াত, কাউন্টার টেররিজম ইউনিট, র‌্যাব ও পুলিশের সমন্বিত বাহিনী। এরপর সকাল সোয়া ৬টা থেকে অভিযান শুরু করা হয়। অভিযানে এক নারীসহ তিন জঙ্গি নিহত হয়েছে। এ সময় সোয়াত টিমের দুই সদস্য আহত হয়েছেন।

এর আগে বুধবার দুপুরের পর সীতাকুণ্ড উপজেলার নামারবাজার তালতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবনে অভিযান চালায় পুলিশ। ওই ভবনে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী ও তাদের এক শিশুসন্তানকে আটক করা হয়।

পরে আটককৃতদের দেওয়া তথ্যমতে পুলিশ পার্শ্ববর্তী চৌধুরীপাড়ার প্রেমতলায় ‘ছায়ানীড়’ নামে আরেকটি ভবনের জঙ্গি আস্তানা ঘিরে অভিযান শুরু করলে পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এতে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোজাম্মেল হকসহ পুলিশের দুই সদস্য আহত হন। তার পর থেকে জঙ্গি আস্তানা ঘিরে রাখেন র‌্যাব, পুলিশ ও সোয়াত টিমের সদস্যরা।

শেয়ার করুন