১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার অনুসন্ধানে ভূমিকা রাখবে বাংলাদেশ

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে জাতিসংঘের নিরাপত্তা পর্ষদের সঙ্গে যৌথ অনুসন্ধানমূলক কর্মকাণ্ড সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ। এই সমন্বয়ের কাজটি করবেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। নেদারল্যান্ডসে রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (অরগানাইজেশন ফর প্রহিবিশেন অব কেমিক্যাল ওয়েপন্স) নির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি হয়েছেন তিনি।

এবারই প্রথম রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার মতো একটি আন্তর্জাতিক সংস্থার শীর্ষপদে নির্বাচিত হলেন বাংলাদেশের কেউ। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকা এবং অস্ত্র নিরস্ত্রীকরণ ও এর বিস্তার প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকারকে বিশ্বদরবারে দৃঢ়ভাবে উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

গত ৯ মার্চ সংস্থাটির নির্বাহী পর্ষদের ৮৪তম অধিবেশনে পর্ষদের সভাপতি পদে ৪১ সদস্যের কমিটির সম্মতিক্রমে ১২ মে থেকে ২০১৮ সালের ১১ মে মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হন রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল।

শুক্রবার (১২ মে) সকালে নেদারল্যান্ডসের দি হেগে অবস্থিত সংস্থাটির সদর দফতরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য নির্বাহী পর্ষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মুহম্মদ বেলাল। এ সময় ছিলেন চিলি, স্লোভাকিয়া, স্পেন ও সুদানের রাষ্ট্রদূত এবং সংস্থাটির মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্ব গ্রহণের পরই বিশ্বকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার লক্ষ্যে ঐকবদ্ধভাবে কাজ করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শেখ মুহম্মদ বেলাল। নবনির্বাচিত সভাপতি হিসেবে সংস্থাটির পরবর্তী মহাপরিচালক নির্বাচনেও তার ভূমিকা থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।