১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সিরাজগঞ্জে র‍্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে চারজনের আত্মসমর্পণ

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের শেরখালীতে ফজলুল হক মাস্টারের বাড়ি থেকে ৪ জঙ্গিকে আটক করেছে র‌্যাব -১২। তারা বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মহিউদ্দিন মিরাজ জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজনের নাম কিরণ। তিনি পাবনা-সিরাজগঞ্জ জেএমবির আঞ্চলিক প্রধান।

এর আগে র‍্যাব-১২ এর এএসপি মাঃ মহিউদ্দিন মিরাজ ও স্হানীয়রা কালের কণ্ঠকে জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিল। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থকে ২ জন অপরিচিত লোক এখান এসে বসবাস শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‍্যাব শুক্রবার ভোর রাতে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। ভোর সাড়ে ৫টার দিক শুরু হয় অভিযান। গোলালাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্হানীয়দের। উৎসুক জনতাও অবস্হান নেয় আশেপাশে। অভিযান শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।