মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ
সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদারসহ কক্সবাজার হতে আগত পরিদর্শনকারী দল আজ (১৯/০৮/২০২৬ ইং) উখিয়া উপজেলার মরিচ্যা বাজার, কোর্টবাজার, কুতুপালং এর বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। কক্সবাজার জেলা হতে আগত টিমে কক্সবাজার মেডিকেল কলেকের সহযোগী অধ্যাপক বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. হারুনুর রশিদ, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসিফ চৌধুরী আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ল্যাবরেটরি চিকিৎসক নাজগণের নিয়োগ সংক্রান্ত তথ্যাদি ডিউটি চিকিৎসক সহ অন্যান্য কর্মীগণের রোস্টার এবং অন্যান্য নথিপত্র পর্যালোচনা করা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
যে সকল অসঙ্গতি পরিলক্ষিত হয় অত্যন্ত দ্রুততম সময়ে সংশোধন করতঃ নিবন্ধন হালনাগাদ করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন, অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করেন।

এ প্রসঙ্গে উপজেলার উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার বলেন- “খুব শীঘ্রই উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে বেসরকারি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

শেয়ার করুন