মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ
সন্ত্রাসী গ্রেফতার, দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার এবং হত্যা মামলার আসামি গ্রেফতারে সাহসিকতার স্বীকৃতি পেয়েছেন পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া। এসব কাজের জন্য তাকে পিপিএম সাহসিকতা পদক-প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৯৮ জন পুলিশ সদস্যের হাতে বিপিএম ও পিপিএম পদক তুলে দেন। এ সময় ওসি মনিরুল ইসলাম ভূইয়ার হাতেও পিপিএম পদক তুলে দেওয়া হয়।

সূত্র মতে, জানুয়ারি ২০২৫ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চট্টগ্রামের রাউজান থানা ও কক্সবাজারের রামু থানায় দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম ভূঁইয়া। এ সময় তিনি একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দেন।

রাউজান থানায় দায়িত্ব পালনকালে নোয়াপাড়া এলাকায় জুমার নামাজের সময় প্রকাশ্যে গুলি করে শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যার ঘটনা ঘটে। এ মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মামুনকে ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে বিদেশি রিভলভারসহ গ্রেফতার করেন তিনি।
এ ছাড়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের একাধিক সহযোগীকেও বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয় তার নেতৃত্বে পরিচালিত অভিযানে। এসব অভিযানে ১২টি বিদেশি অস্ত্র ও প্রায় ৫০০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়। প্রায় ১০০টি অস্ত্র উদ্ধারের ঘটনায় করা হয় প্রায় ৩০টি অস্ত্র মামলা।
দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ও হত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারেও ভূমিকা রাখেন মনিরুল ইসলাম ভূঁইয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে জনবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও তিনি কাজ করেন।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে এর আগে ২০২৪ সালে আইজিপি ব্যাজ পান পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া। বর্তমানে তিনি কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।

শেয়ার করুন