৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২২ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সালাহউদ্দিনের সুস্থ প্রত্যাবর্তন কামনায় হ্নীলা বিএনপির দোয়া মাহফিল

teknaf pic. 20-03-14
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব, সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে সুস্থ শরীরে ফিরে পাওয়ার প্রত্যাশায় কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে হ্নীলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল ২০ মার্চ শুক্রবার বাদে জুমা হ্নীলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ববর্তী উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও হ্নীলা উত্তর শাখার আহবায়ক আবছার কামাল নোবেলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হুদার পরিচালনায় এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসের হাজার বছরের শ্রেষ্ট রাজনীতিবীদ ও আধুনিক কক্সবাজারের রূপকার সালাহ উদ্দিন আহমদকে সরকারী বাহিনী কর্তৃক গুম ও অস্বীকারের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্ভে জনগণের প্রিয়নেতাকে তাদের মধ্যে ফিরিয়ে দেয়ার জোর দাবী জানান। অন্যথায় পরিনাম ভায়াবহ হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
পরবর্তীতে হাফেজে কোরান, বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং স্থানীয় সাধারণ জনগণের অংশ গ্রহণে এক মিলাদ মাহফিল, খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রিয় নেতাকে ফিরে পাওয়ার আকুল আবেনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যুবদল নেতা মাওলানা শাহ আলমের পরিচালনায় অনুষ্টিত উক্ত দোয়া অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, উত্তরের সিঃ যুগ্ন-আহবায়ক রুহুল আমিন, সাবেক যুগ্ন-আহবায়ক মুফিজুল আলম, যুগ্ন-আহবায়ক ডাঃ নুরুল আজিম সোহেল, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, উত্তরের যুগ্ন-আহবায়ক সরওয়ার কামাল, জেলা আইজীবি সমিতির সদস্য রশিদুল আলম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন-আহায়ক রফিকুল আলম চৌধুরী, হ্নীলা উত্তর যুবদলের যুগ্ন-আহবায়ক হারুনুর রশিদ, মোরাদ হোসেন চৌধুরী, দক্ষিনের য্গ্নু-আহবায়ক হোসেন আহমদ আনীম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান জিয়া, মির কাসেম, মোঃ সিকদার, নুরুল ইসলাম, আবু ছিদ্দিক, যুবদলনেতা মোঃ শফিক, খালেদনূর বিন আলম, হ্নীলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ  আলম শাহীন, ছাত্রদল নোতা সাইফুর রহমান, আব্দুল্লাহ বিন কাদের প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।