২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সালাহউদ্দিন আহমদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল করলো শহর ছাত্রদল

 


কক্সবাজারের তুমুল জনপ্রিয় জনপ্রতিনিধি, বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের রোগমুক্তির জন্য ছাত্রদলের দেয়া টানা পাঁচদিনের কর্মসূচির মধ্যে সোমবার দোয়া মাহফিল করেছে কক্সবাজার শহর ছাত্রদল।
সোমবার বিকালে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে জননেতা সালাহউদ্দিন আহমদের কিডনীর সফল অস্ত্রোপচার হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়। একই সাথে দিল্লীর মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন এই নেতা যেন দ্রুত সুস্থ হয়ে সাধারণের মাঝে ফিরে আসতে পারেন তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কক্সবাজার জেলা ছাত্রদলের দেয়া এই কর্মসূচির আলোকে উপজেলা, পৌরসভা, কলেজ-বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ে সালাহউদ্দিন আহমদের রোগমুক্তির জন্য ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শহর শাখার যুগ্ম আহবায়ক ফাহিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এডভোকেট মো. মনির উদ্দিন।
দোয়া মাহফিলে জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল বলেন, ‘সালাহউদ্দিন আহমদ শুধুই একজন নেতা নন, তিনি একটি রাজনীতির প্রতিষ্টান। বাংলাদেশের রাজনীতিতে সালাহউদ্দিন আহমদকে বড় বেশি প্রয়োজন।’
তিনি আশা করেন, মহান আল্লাহ তাঁর দয়া চাদরে আবৃত করে সালাহউদ্দিন আহমদ সুস্থ অবস্থায় জনতার মাঝে ফিরিয়ে দেবেন।
এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ওসমান সরওয়ার রানা, যুগ্ম সম্পাদক মিজানুল আলম, জাহেদুল আলম, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হক, আলমগীর কবির, হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, আশরাফ ইমরান, আবদুল্লাহ আল মামুন রিয়াদ, আল আমিন, জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক জাফর আলম, সাহিত্য ও গবেষণা সম্পাদক আকতার নূর, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ খান, সাংস্কৃতিক সম্পাদক একরামুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী শফিকুল ইসলাম নকিব, মো. ইউনুস, আবছার কামাল, সাদ্দাম হোসেন, মঈনুল করিম রিফাত, নূর হোসেন, নজির হোসেন, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সিদ্দিক, কায়সার সাব্বির, জয়নাল খান, রবি আলম, মো. তারেক, নাহিদ, শাহাদত কবির, ওসমান সরওয়ার টিপু, সালাহউদ্দিন, আবুহেনা মোস্তফা কামাল, আবদুল কাদের, মিনহাজ, মো. ইউসুফ, হারুনুল ইসলাম, শাকিল আহমদ, রেজাউল করিম, শোয়েব মাহমুদ, আজিজুল হক, রবিউল হাসান, মো. কামাল হোসেন, রাসেল, দিদার, জাওয়াদ ও জিয়া, সাঈদ প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।