২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সালাহউদ্দিন আহমদ সম্পর্কে বিভ্রান্তিকর সংবাদ সত্য নয়

সংবাদ বিজ্ঞপ্তিঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব সালাহউদ্দিন আহমদ ভারতের মেঘালয় রাজ্যের শিলং এর আদালত থেকে “জামিনে মুক্ত” হয়ে দেশে আসার অপেক্ষায় আছেন বলে যে সংবাদটি ফেইসবুকে ভাইরাল হতে চলেছে উক্ত সংবাদটি সঠিক নয়। বিগত ২০১৫ সালের একটি পুরনো খবর কিছু ফেইসবুক ব্যবহারকারী নতুন করে ফেইসবুকে সামনে নিয়ে আসায় উক্ত সংবাদটি ভাইরাল হয়েছে। এ সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য তাঁহার পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্খীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ সংবাদে বিএনপির শত শত নেতাকর্মী ও দেশবিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জননেতা সালাহউদ্দিন আহমদের শুভাকাঙ্খীরা বিষয়টির ব্যাপারে সঠিক তথ্য জানার জন্য যোগাযোগ করছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, তিনি এখন মুক্ত অবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংএ অবস্থান করছেন এবং দেশে ফিরে আসার জন্য সেদেশের আইন অনুযায়ী আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বর্তমানে সুস্থ আছেন এবং সকলের দোয়া কামনা করেছেন। বিগত ২০১৫ সালের ১১ মে দীর্ঘ ৬২ দিন পর একদল অজ্ঞাত ব্যক্তি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে মেঘালয়ের শিলং এর গল্ফ লিংক মাঠের পাশে একটি গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায়। উল্লেখ্য বিগত ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাসা থেকে সাদা পোষাকে আইন শৃংখলা বাহিনীর লোক পরিচয় দিয়ে ওই দিন রাতে সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তাকে সেই থেকে দীর্ঘ ৬২ দিন অজ্ঞাত স্থানে আটকিয়ে রাখে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।