২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সালাহউদ্দিন আহমদ কে গুম করে আওয়ামীলীগের শেষ রক্ষা হবে না

Pic, ukhiya- 12-03-2015
বিএনপির যুগ্ম মহাসচিব, দলের মুখ্যপাত্র ও সাবেক প্রতিমন্ত্রী কক্সবাজারের কৃতি সন্তান সালাহউদ্দিন আহমদ কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ঢাকার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে ৩ দিন ধরে গুম করে রাখার প্রতিবাদে ও অবিলম্বে পরিবারকে ফেরত দেয়ার দাবীতে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে কোটবাজার স্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি আয়োজিত এ প্রতিবাদ মিছিলে শত শত নেতাকর্মী, সমর্থক অংশগ্রহণ করে। কোটবাজার স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী বলেন, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমদ কে গুম বা আটক রেখে স্বৈরাচারি আওয়ামীলীগ সরকারের শেষ রক্ষা হবে না। তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এ সরকার মিথ্যা মামলাবাজ সরকার হিসেবে জনগনের কাছে স্বীকৃতি লাভ করেছে। সেদিন বেশি দূরে নয় দেশের গণতন্ত্রকামী মানুষের অহিংস আন্দোলনের মাধ্যমে বাকশালী সরকারকে ক্ষমতা হতে বিতাড়িত করে ইতিহাসের আস্তাকুড়ে পতিত হবে। তিনি অবিলম্বে সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ কে ফেরত দেয়ার দাবী জানান অন্যথায় বৃহত্তর কর্মসূচীর মাধ্যমে কক্সবাজার জেলাকে অচল করে দেয়া হবে। প্রতিবাদ মিছিলোত্তর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।