২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

সালাহ উদ্দিনের খোঁজ পাওয়া যাচ্ছে না, দাবি স্ত্রীর

 বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করছে তার পরিবার। সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমেদ মানবজমিনকে জানান, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশ্ঙ্খৃলা বাহিনী সদস্যরা সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কারণ হদিস পাওয়া যাচ্ছে না। হাসিনা আহমেদ আরও বলেন, মঙ্গলবার রাত ১০টা ৮ মিনিটে সালাহউদ্দিন  আমাকে সর্বশেষ ফোন দিয়েছিলেন। এসময় তিনি আমাকে কিছু একটা বলতে চাচ্ছিলেন। কিন্তু অকস্মাৎ মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার দুপুরের আমরা জানতে পারি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। তিনি বলেন, আমি ধারণা করছি আমাকে যখন ফোন দিয়েছিলেন তখনই হয়তো তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন ওই বাড়িতে ঢুকছিল তখন বাড়ির মালিক সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি দেখছেনÑ দুটি গাড়িতে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। এঘটনার পর ওই বাড়ির মালিক আজ (বুধবার) দিনের বেলায় বিদেশে চলে গেছেন। এখন আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। গত ৩০শে জানুয়ারি রাতে রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে। পরদিন থেকে দলের দপ্তরের দায়িত্ব পালন করছিলেন আরেক যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। দলের কর্মসূচি ঘোষণাসহ প্রতিদিনই বিবৃতি দিয়ে আসছিলেন তিনি। মঙ্গলবার বিকালে সর্বশেষ ৬০ ঘণ্টা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়ে বিবৃতি দেন তিনি। আজ সারাদিন তার নামে কোন বিবৃতি আসেনি গণমাধ্যমে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।