মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ

সালাহ উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে মেঘালয় পুলিশ

শেয়ার করুন

index_83018
ভারতের শিলং ‘অনুপ্রবেশের’ দায়ে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে মেঘালয় পুলিশ।
রাজধানীর উত্তরা থেকে গত ১০ মার্চ নিখোঁজের ৬৩ দিন পর গত ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহ উদ্দিনকে উদ্ধারের পর সেখানকার একটি মানসিক হাসপাতালে নেয়া হয়। এরপরের দিন তাকে শিলং সিভিল হাসপাতালে তাকে ভর্তি করে।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেফতার দেখায় মেঘালয় থানা পুলিশ। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেয়া হয়।

গত ২৭ মে সালাহ উদ্দিনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠান। পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়লে ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৯ মে বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পক্ষে জামিন আবেদন করা হলেও ইন্টারপোলের ঢাকা অফিসের রেড নোটিস থাকায় তাকে জামিন দেয়নি ভারতের শিলংয়ের একটি আদালত।

 

শেয়ার করুন