মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সালাহ উদ্দিনের জীবন নিয়ে শঙ্কায় স্ত্রী

শেয়ার করুন

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
তিনি গতকাল সোমবার ফরাসি বার্তাসংস্থা এএফপি-কে তার এই শঙ্কার কথা জানিয়েছেন।

হাসিনা আহমেদ বলেন, ‘যদি তার (সালাহ উদ্দিন আহমেদ) বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে মামলা করা হোক। কিন্তু দয়া করে তাকে বাঁচিয়ে রাখুন।’

তিনি বলেন, ‘গত মঙ্গলবার গোয়েন্দা সংস্থার লোকজন সালাহ উদ্দিনকে রাজধানীর একটি বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’
তবে সরকারের পক্ষ থেকে এ নিখোঁজের ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করা হয়েছে। পুলিশ, র‌্যাব, ডিবি ও সিআইডি আদালতের নির্দেশে দাখিল করা প্রতিবেদনে গ্রেপ্তারের কতা অস্বীকার করেছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিলে সরকারের নির্দেশে সালাহ উদ্দিনকে উঠিয়ে নিয়ে গেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মানবাধিকারকর্মী আইনজীবীরা শঙ্কা প্রকাশ করেছেন যে, তাকে বিচার ছাড়াই হত্যা করা হতে পারে।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে এবং তিনি এখন তাদের কাছেই রয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশিরুল্লাহ এএফপি- কে বলেছেন, ‘হাইকোর্টে উপস্থাপিত প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, তারা সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেননি এবং তিনি তাদের হেফাজতেও নেই।’

বিগত মাসগুলোতে বিএনপির নিখোঁজ হওয়া বেশ কয়েক নেতার মধ্যে সালাহ উদ্দিনও একজন বলে বার্তাসংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন