৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

সালাহ উদ্দিনকে খোঁজার বিষয়ে রুলের রায় ২০ এপ্রিল

BNP+Salahuddin

 

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে খুঁজে বের করার বিষয়ে হাইকোর্টের জারি করা রুলের রায়ের দিন পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়েছে।

সালাহ উদ্দিনের পক্ষে সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার সকালে রায়ের জন্য এ দিন ধার্য করে আদেশ দেন।

আদালতে সালাহ উদ্দিনের পক্ষে আদালতে দুই সপ্তাহের আবেদন করেন খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ৯ এপ্রিল রুলের উপর শুনানি শেষে বুধবার রায়ের জন্য দিন ধার্য করেছিল আদালত।

গত ১৫ মার্চ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে উত্তরা পশ্চিম থানার অফিসার ইন চার্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি ও র‌্যাব তাদের প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে সালাহ উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

এর আগে এক আবেদনের শুনানি শেষে সালাহ উদ্দিনকে খুঁজে বের করে ১৫ মার্চ রবিবার হাইকোর্টে কেন হাজির করা হবে না, তা জানতে চেয়ে গত ১২ মার্চ রুল জারি করেন হাইকোর্ট।

সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন করে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ।

বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা সালাহ উদ্দিন আহমদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে ১১ মার্চ থেকে অভিযোগ করে আসছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে বিএনপিও অভিযোগ করেছে, পুলিশ, ডিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কেউই সালাহ উদ্দিন আহমদকে গ্রেফতারের কথা স্বীকার করেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।