২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে পুলিশ : আইজিপি

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে পুলিশ : আইজিপি
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার বা আটক করেনি। তাকে খুঁজে বের করার সব ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শুক্রবার দুপুরে কমিউনিটি পুলিশিং জেলা সমাবেশ শেষে পুলিশের আইজি এ কে এম শহিদুল হক সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, জনগন বোমা মেরে, মানুষ হত্যা, গাড়ি ভাংচুর হরতাল অবরোধ পছন্দ করে না। এজন্য আজ দেশের কোথাও হরতাল অবরোধ নেই। যারা নাশকতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নাশকতাকারীদের জনগণ প্রত্যাখান করেছে। ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

আওয়ামীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী গ্রেফতার বিষয়ে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। কাউকে ছাড় দেয়া হবে না। আসামীদের গ্রেফতারের সবাত্ত্বক প্রচেষ্টা চালানো হচ্ছে।

টাঙ্গাইল জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের আইজি একে এম শহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা রেঞ্জ এর ডিআইজি এস, এম মাহফিজুল হক নূরুজ্জামান, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন বক্তব্য রাখেন।

এছাড়া সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস স্বাগত বক্তব্য রাখেন।

সমাবেশে জেলার ১২টি উপজেলা থেকে কয়েক হাজার পুলিশিং কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

– See more at: http://www.sheershanewsbd.com/2015/03/27/74168#sthash.IDYe3mL5.dpuf

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।