১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

সালমানের পরিবারের সঙ্গে ছুটি কাটালেন লুলিয়া

সালমান খানের বোন অর্পিতা খান শর্মার ছেলে আহিলের প্রথম জন্মদিন। আর সেটি উদযাপন করতে মালদ্বীপ উড়ে গিয়েছিল গোটা খান পরিবার। তবে তাদের সঙ্গে ছিলেন আরও একজন। তিনি আর কেউ নন লুলিয়া ভান্তুর। বহুদিন ধরেই বলিউডে জল্পনা চলছিল দু’জনেই নাকি সম্পর্কে রয়েছেন। এই ঘটনা ফের একবার সেই জল্পনাই উসকে দিল।

এর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ফার্স্ট লুক দেখার পর অনেকেই সন্দেহ করেছিলেন, ফের একবার হয়তো সালমান-ক্যাটরিনার ভাঙা সম্পর্ক জোড়া লাগতে চলেছে। কারণ নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছিলেন সালমান খান। কিন্তু এই গুঞ্জনের মাঝেই মালদ্বীপে সালমানের পরিবারের সঙ্গে লুলিয়ার ছুটি কাটাতে যাওয়ায় অনেকেই মনে করছেন, ক্যাটরিনা নন। রোমানিয়ান সুন্দরীই ‘ভাইজান’-এর মনে রয়েছেন।

জানা গেছে, মালদ্বীপে একান্তেও সময় কাটিয়েছেন দু’জনে। সেখানকার ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও পোস্ট করেছেন লুলিয়া। একটি ভিডিও দেখা গিয়েছে, দু’জনে একসঙ্গেই কথা বলছেন। আশপাশে পরিবারের লোকজনেরাও রয়েছেন। হাসি-ঠাট্টায় মজেছেন সালমান ও লুলিয়া। যা নিয়ে বলিউডে ফের গুঞ্জন শুরু হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।