২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

সারাদেশে বিদ্যুতের তার যাবে মাটির নিচ দিয়ে

রাজধানীসহ সারাদেশে রাস্তা বা ভবনের গা ঘেঁষে বসানো হয়েছে বিদ্যুতের খুঁটি। এসব ভবনের জানালা বা বারান্দার খুব কাছ দিয়ে চলে গেছে বিদ্যুতের তার। ডিশ, টেলিফোন ও ইন্টারনেটের তার পেঁচিয়ে ভয়ঙ্কর এক জঞ্জাল অবস্থা। বিদ্যুতের তার থেকে ঘটছে দুর্ঘটনাও। এ অবস্থা থেকে রেহাই পেতে দেশের বিভাগীয় শহরসহ সারাদেশে রাস্তা খুঁটি ও তারমুক্ত করতে যাচ্ছে সরকার।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে সারাদেশে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যাওয়া হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতিষ্ঠানটির অধীন চারটি বড় শহরে মাটির নিচে বিদ্যুতের তার নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে অস্ট্রেলিয়ার কোম্পানি এনার্জি ট্রোন এবং আর অ্যান্ড ডিকেআইএস গ্রুপকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। এ উপলক্ষে এই চুক্তি সইয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, ময়মংসিংহ ও কুমিল্লা শহর এবং সংলগ্ন এলাকায় প্রাথমিকভাবে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া হবে। পরবর্তীতে এর আওতায় যশোর, খুলনা, রাজশাহী এবং এ শহরগুলোর সংলগ্ন এলাকায় এই ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, ঝুলন্ত বিদ্যুতের লাইনের ফলের গাছে শাখা-প্রশাখা কেটে ফেলতে হয়। এতে পরিবেশের ক্ষতি হয়। ২০০৯ সাল থেকেই প্রধানমন্ত্রী এটা করতে নিষেধ করেছেন। এছাড়া মাটির নিচে কিছু সাব-স্টেশনও প্রতিস্থাপন করা হবে।
এদিকে এ প্রকল্পে মাটির নিচ দিয়ে লাইন নিতে যতটা সম্ভব কম খোঁড়াখুড়ি করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
এর আগে বাংলাদেশের প্রথম এলাকা হিসেবে সিলেটে নগরের হজরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার পর পরীক্ষামূলক সঞ্চালন চালানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।