১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সারাদেশে করোনায় ৪র্থ কক্সবাজার জেলা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা হাজার পেরিয়ে ২০৪৭ জনে পৌঁছেছে। তারমধ্যে, রোববার ২১ জুন কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয় ৫৬ জন। ২০৪৭ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে কক্সবাজার জেলা সারা দেশের ৬৪ টি জেলার মধ্যে চতুর্থ নম্বরে অবস্থান করছে। আবার কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও থেমে নেই। গত ২০ জুন পর্যন্ত মোট ৩৫ জন মৃত্যুবরণ করেছে। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১ জন, চাকরিয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৪ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন। অর্থাৎ আক্রান্ত, মৃত্যু কোন দিক থেকে কক্সবাজারের ৮ টি উপজেলার একটিও বাদ নেই।

রোববার ২১ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৫৬ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৯ জন, উখিয়া উপজেলায় ৭ জন, চকরিয়া উপজেলায় ১০ জন, রামু উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ১০ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন ।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩৬ জন রোগী নিয়ে কক্সবাজার সদর উপজেলা শীর্ষে অবস্থান করছে। ২৯৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে চকরিয়া উপজেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২৭৬ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে উখিয়া উপজেলা তৃতীয় অবস্থানে রয়েছে। ১৭৯ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে টেকনাফ উপজেলা চতুর্থ অবস্থানে এবং ১৭৮ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে টেকনাফ উপজেলা পঞ্চম অবস্থানে রয়েছে। এছাড়া পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। কুতুবদিয়া উপজেলা ২০ জন করোনা রোগী নিয়ে ৮টি উপজেলার মধ্যে সর্বনিম্মে অবস্থান করছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২১ জুন পর্যন্ত স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১৫০১৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১২ জন করোনা রোগী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।