মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সারা ভারতেই গরু জবাই নিষিদ্ধ করবে সরকার: রাজনাথ

শেয়ার করুন

সারা ভারতেই গরু জবাই নিষিদ্ধ সর্বতো চেষ্টা চালাবে বলে জানালেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তবে তা সহমতের ভিত্তিতেই করার চেষ্টা করা হবে বলে রোববার তিনি জানিয়েছেন।

জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেছেন,  “ ভারতে কোনো ভাবেই গরু জবাই মেনে নেওয়া যায় না। দেশে গোহত্যা নিষিদ্ধ করার জন্য আমরা সর্বতো প্রচেষ্টা চালাবো। এ ব্যাপারে সহমত গড়ে তোলারও চেষ্টা করা হবে।”

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র ও হরিয়ানার গোহত্যা নিষিদ্ধ করার প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ জানিয়েছেন, এর থেকেই স্পষ্ট এ ব্যাপারে কেন্দ্রের এনডিএ সরকারের ইচ্ছা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না।

সমাবেশে এক ধর্মীয় নেতা সংসদের চলতি বাজেট অধিবেশনেই গরুর পাশাপাশি মহিষ হত্যাও নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়নের দাবি জানান। এ ব্যাপারে রাজনাথ বলেন, গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করতে সংসদের উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় তা নেই।

রাজনাথ মনে করিয়ে দেন, ২০০৩-এ তিনি যখন মন্ত্রী ছিলেন তখন কৃষিমন্ত্রণালয় গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করতে একটি বিল তৈরি করেছিল। কিন্তু সংসদে এই বিল পেশ করার সময়ই বিরোধীরা হই-চই শুরু করেন। এজন্য ওই বিল পাশ করানো সম্ভব হয়নি।- ওয়েবসাইট

শেয়ার করুন