৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকুন

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকতে আহবান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের এই সম্প্রীতি ধরে রাখতে হবে। কোন অপশক্তিকে মাথাচাড়া দিয়ে ওঠতে দেয়া যাবেনা। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার সকালে কক্সবাজার জেলার সার্বজনীন শুভ উদ্বোধনী উপলক্ষে শহরের গোলদীঘির পাড়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের  এই সংকটে বিএনপি নেত্রী খালেদা জিয়া  লন্ডনে বসে আছেন। দুর্দশাগ্রস্ত মানুষের ব্যাপারে তার মাথা ব্যাথা নেই। শুরু থেকে রোহিঙ্গাদের পাশে আছে আওয়ামী লীগ। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত মাঠে থাকব।

জেলা প্রশাসন, সরকারী দলসহ স্থানীয়দের সাধুবাদ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কঠিন সময়ে সবাই রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে এসেছে। এখানকার মানুষ মানবিক ও উদারতার পরিচয় দিয়েছে।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিৎ দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া- আবদুর রহমান বদি এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা প্রশাসক মোঃ আলী হোসাইন, পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।