১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সাবেক কমিশনার ,মুক্তিযোদ্ধা আবু তাহের আর নেই, দাফন সম্পন্ন

Coxs-Fredom-fighter-01-300x300

কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার ভোর ৪টায় কক্সবাজারের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

এর আগের দিন সোমবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা আবু তাহের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে হাসপাতালে দ্রুত নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী কক্সবাজর পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কমিশনার সাইফুদ্দীন খালেদের পিতা। কয়েকমাস আগে সাইফুদ্দীন খালেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এজন্য ওই ওয়ার্ডের কমিশনার পদটি খালি হয়। এ ওয়ার্ডে আগামী ১৬ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে কমিশনার পদে লড়ছেন মুক্তিযোদ্ধা আবু তাহেরে ছোট ছেলে কফিল উদ্দিন কফিল।
মঙ্গলবার বাদে আছর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়।  এর পর বাহার ছড়া মসজিদ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।