১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সাবরাং সতীনের হাতে সতীন খুন

কক্সবাজার সময় ডেস্কঃ টেকনাফের সাবরাং বড় সতীনের হাতে ৬ মাসের গর্ভবতী ছোট সতীন খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত নারী সাবরাং পুরানপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ২য় স্ত্রী সেলিনা বেগম (২৫)। ১৮ সেপ্টেম্বর সোমবার ভোর রাতে বিদ্যুৎ শক দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায় সোমবার ১৮ সেপ্টেম্বর ভোরে বড় সতীন মোতাহারা বেগমের ২য় পুত্র জুবাইর আহমদ মোবাইল ফোনে নিহত সেলিনার মায়ের কাছে মেয়ের মৃত্যুর সংবাদ জানায়। খবর পেয়ে সেলিনার মা ও বোন ঘটনাস্থলে এসে বিদ্যুতের তার পেচাঁনো এবং পোড়া অবস্থায় মেয়ে সেলিনার মৃত দেহ দেখতে পান।
এদিকে ঘটনার পর থেকে বড় সতীন মোতাহার বেগম (৩৩), তার বড় ছেলে রিয়াজুল ইসলাম ও ছোট ছেলে জুবাইর আহমদ পলাতক রয়েছে। নিহতের স্বামী আগে থেকে ব্যবসায়ীক কাজে চট্টগ্রামে অবস্থান করছেন বলে জানা গেছে। স্থানীয় ইউপি মেম্বার আলহাজ্ব মাহমুদুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন ‘বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।