১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সাব-মেরিন ঘাঁটি নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি মালিকদের মাঝে চেক বিতরণ

received_1819525994972300
বাংলাদেশ নৌ-বাহিনীর সাব-মেরিন ঘাঁটি নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি মালিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ৩ নভেম্ববর বৃহস্পতিবার মগনামা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কক্সবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা আগ্রহ রয়েছে। তাই তিনি পর্যটন রাজধানীর উন্নয়নে মাষ্টারপ্ল্যান গ্রহণ করেছেন। ইতোমধ্যে অনেক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, নৌ বাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালীসহ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য পেকুয়ায় সাব মেরিন ঘাঁটি করা হচ্ছে। কিন্তু মানুষের ক্ষতি করে কোন প্রকল্প হবে না। তাই এই প্রকল্পে সব ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয়া হবে। মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরাফত ইসলাম ওয়াসীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নৌ-বা হিনীর ক্যাপ্টেন জসিম উদ্দিন , কমান্ডার মনিরুজ জামান, ল্যা: কমান্ডার ফারুখ আহমেদ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হোসেন, জেলা আওয়ামীলীগের নেতা আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, গিয়াসউদ্দিন, উম্মে কুলসুম মিনু। এ সময় সংশ্লিষ্ট জমি মালিকসহ জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অধিগ্রহণকৃত ৩৩৩ একর জমির ১ম পর্যায়ে ১০২জন জমি মালিকদের মাঝে ৭কোটি ৬৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।এর মধ্যে ১৪একর খাস জমি বাকিগুলো ব্যাক্তিমালিকানাধীন জমি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।