মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সাতকানিয়া-লোহাগাড়ার চিকিৎসক ও পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রী দিলেন ওয়াসিকা এমপি

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী এবং দুই থানার পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য উন্নতমানের mask ও Eye protective goggles সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং সংরক্ষিত মহিলা আসন চট্টগ্রামের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খাঁন এমপি।

বৃহষ্পতিবার (২৮ মে) দুপুর ২টায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াসিকা আয়শা খাঁন এমপি’র পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মোহাম্মাদ হানিফের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা : আতাউল করিম আরবি। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসব সুরক্ষা সামগ্রী গ্রহণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মোহাম্মাদ হানিফ বেগম ওয়াসিকা আয়েশা খাঁন এমপি’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ম্যাডাম আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রায়ই সহযোগীতা করে থাকেন। নিয়মিত আমাদের খোঁজ-খবর রাখেন। ইতোমধ্যে কমপ্লেক্সের জন্য জেনারেটর প্রদানসহ অনেক সহযোগীতা করেছেন। সর্বশেষ করোনার এ সংকটময় মুহুর্তেও কমপ্লেক্সের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নতমানের সুরক্ষা সামগ্রী প্রদান করে আমাদের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওয়াসিকা আয়শা খাঁন এমপি একইভাবে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সাতকানিয়া থানা পুলিশ ও লোহাগাড়া থানা পুলিশ সদস্যদেরও উন্নতমানের এসব সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। ##

শেয়ার করুন