মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সাতকানিয়া-লোহাগাড়া সীমান্তবর্তি সারাশিয়া এলাকার শিক্ষকের বৃক্ষবাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শেয়ার করুন

01
সাতকানিয়া-লোহাগাড়া সীমান্তবর্তি ছদাহা ইউনিয়নের সারাশিয়া এলাকার এক শিক্ষকের বৃক্ষবাগানে আগুন দিয়ে ক্ষতি সাধন করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গত ১৩ মার্চ দুপুরে জনমানবশূণ্য অবস্থায় দুর্বৃত্তরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। বাগানের মালিক উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাবের আহমদ প্রতিবেদককে জানান, তিনি জনৈক বাগানের মালিক হতে ৭ একর ৪৫ শতক (সীট নং-৪, খতিয়ান নং- ৩৮, বিএস দাগ নং- ১৩৭৮) বনভূমি ৫ বছর মেয়াদী বন্দোবস্তী নিয়ে বিভিন্ন জাতের বৃক্ষ চারা রোপন করে বাগান সৃষ্টি করেছেন। বাগানের মনোরম দৃশ্য সকলের দৃষ্টি হরণ করছে এবং বিভিন্ন শ্রেণীর বৃক্ষগুলোও খুবই সতেজ হয়ে বড় হতে থাকে। ফলে, পূর্ব শত্র“তার জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে তাঁর বাগানের বৃক্ষচারা গুলো জ্বালিয়ে দেয়। তিনি জানান, তাঁর প্রায় আড়াই একর বনভূমির বৃক্ষচারা নষ্ট হয়ে গেছে। এতে তাঁর আনুমানিক ৪/৫ লক্ষ টাকা ক্ষতিসাধন হয় বলে উল্লেখ করেছেন। তিনি আরও জানিয়েছেন, বাগান আগুনে দগ্ধ হওয়ার মুহূর্তে একটি লাল মোটর সাইকেল আরোহী ২জন ঘটনার পর দ্রুত উল্লেখিত স্থান থেকে চলে যেতে স্থানীয়রা দেখেছেন। তিনি আশংকা করছেন, দুর্বৃত্তরা আগামীতে তাঁর আরো বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।

শেয়ার করুন