১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

সাতকানিয়ার কেরানীহাটে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সংবর্ধিত

ইসলামীsatkania-pic_13-11-16 ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেছেন, গ্রামের মানুষের টাকা শহরে বড় বড় রাঘব বোয়ালদের বিনিয়োগ করার কোন যুক্তিকতা নেই। গ্রামের টাকা গ্রামে বিনিয়োগের মাধ্যমে গ্রামীন জনপথকে উন্নত ও স্বাবলম্বি করে তুলতে হবে। তিনি গত ১২ নভেম্বর শনিবার সকালে সাতকানিয়ায় আগমন উপলক্ষে ইসলামী ব্যাংক কেরানীহাট শাখায় আয়োজিত তৎক্ষানিক এক সংবর্ধনায় কর্মকর্তাদের উদ্যেশে এ কথা বলেন।এসময় প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব আব্দুল করিম, সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী, ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিন জোন প্রধান মতিয়ার রহমান, কেরানীহাট শাখার ব্যব¯াপক মো. নুর এলাহী আল কামাল ভূঁইয়া, কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালের নির্বাহী চেয়ারম্যান ওসমান আলী , ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর ও বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয় পচিরালনা কমিটির সভাপতি জাফর উল্লাহ চৌধুরী উপ¯িত ছিলেন। সংবর্ধিত অতিথি প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ আরো বলেন, শহরের ধর্ণাঢ্য লোকেরা ব্যাংকের টাকা কেমনে মেরে খাবে এ চিনন্তায় বিভোর। আর বিপরীতে গ্রামের লোকজন ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধের চিন্তায় অ¯ির। ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, এ আরডিএস প্রকল্পের মাধ্যমে গ্রামের লাখো নারী পুরুষ স্বাবলম্বি হয়েছে। আরডিএস প্রকল্পের সফলতার কথা প্রধানমন্ত্রীও জানে। তিনি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সততার সহিত দায়িত্ব পালন করার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।