২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

সাড়ে চার লক্ষ ইয়াবা উদ্ধারের মামলায় ৩ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারে সাড়ে চার লক্ষ ইয়াবা এবং ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা উদ্ধারের মামলায় তিন রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডিত আসামিরা হলেন, মিয়ানমারের আরাকান জেলার আইকাফ থানার অনডাং এলাকার মৌং সাদুর পুত্র এ খং সা, স্যাং টোয়েং এর পুত্র মৌং চোং অং এবং আরাকানের সাই আইকান পেলিসং এলাকার মোঃ ইদ্রিস এর পুত্র মোঃ ইসহাক।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) জিআর মামলা নং-১০০৭/২০২০ শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে দণ্ডিতরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ ও এপিপি দীলিপ কুমার ধর মামলাটি পরিচালনা করেন। আসামীদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসাবে ছিলেন সিরাজুল ইসলাম (৪)।
২০২০ সালের ৭ ডিসেম্বর সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ থেকে ইযাবা ও মিয়ানমারের মুদ্রাসহ ৩ জনকে আটক করে কোস্ট গার্ড।
এ বিষয়ে ৮ ডিসেম্বর তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের পেটি অফিসার মোঃ আরশাদুল ইসলাম। যার থানা মামলা নং -১৭। জিআর মামলা নং-১০০৭/২০২০।
পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ জানিয়েছেন, দণ্ডিত আসামিদের নিকট থেকে জব্দকৃত ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন আদালত। তাদের সাজার মেয়াদ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।