৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

সাগরে ভাসছে ১৬: ফিশিংবোটসহ ২ মাঝিমাল্লা অপহরণ

kutubdia-lasspic-14

ফিশিংবোটে জলদস্যুদের সাড়াসি আক্রমণে এক মাঝিমাল্লার মৃত্যুসহ অন্যদেরকে ফেলে দিয়েছে সাগরে। তৎমধ্যে নিখোঁজ অবস্থায় সাগরে ভাসছে ১৬, বোটসহ অপহণের শিকার ২ এবং অন্যবোটের সাহায্যে তীরে ফিরেছে ৬জন। উপজেলার আলীআকবর ডেইল কুমিরার ছড়া জেলে পাড়ার রঞ্জন বহদ্দারের মালিকানাধীন ৭৪ অশ্বশক্তি সম্পন্ন এফবি সাগর (৩) নামক ফিশিংবোটটি ২৫ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় গুলিরদ্বার নামক স্থানে জলদস্যুদের আক্রমণের শিকার হয় বলে জানা গেছে। নিহত জেলের নাম স্থানীয় সন্ধীপি পাড়ার মুহাম্মদ হোছাইনের পুত্র সামসুল আলম প্রকাশ গুরা মিয়া (৩০)। লাশসহ জীবিতদেরকে রাত ৮টায় স্টীমারঘাটে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। থানা কম্পাউন্টে নিহতের মা রাশেদা ও স্ত্রী তানিয়া ১৫দিনের বাচ্চা কোলে নিয়ে আহাজারী করতে দেখা গেছে। ফিরে আসা বক্তিরা হলেন স্থানীয় রতœসেন মাঝি, রুবেল, জগন্নাথ দাশ, সবুজ, নাছির উদ্দিন ও নোয়াখালী হাতিয়ার সুভাষ। নিখোঁজদের নাম জানা যায়নি। উদ্ধার হওয়া ৬জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রুবেল সামান্য জখম হলেও বাকীরা সুস্থ বলে কর্তব্যরত চিকিৎসকগণ জানিয়েছেন। ১০/১৫ সশস্ত্রজলদস্যু হঠাৎ বেটে ওঠে বেদড়ক মারধর করে সাগরে ফেলে দেয় বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন। উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের শরীরে উল্লেখযোগ্য ক্ষতচিহ্ন না দেখায় ঘটনার রহস্য উদঘাটনে তাদেরকে ব্যাপক জিজ্ঞাবাদের দাবী জানান নিহতের পিতা ও বড় ভাই নুরুল ইসলাম। এ ব্যাপরে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানা ওসি এ.এস.থোয়াই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।