১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ঘুর্ণিঝড় মিধিলি

সাগরে বিকল হওয়া ফিশিং ট্রলার সহ ৩২ মাঝিমাল্লা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার ঘুর্ণিঝড় মিধিলি‘র কারণে ঝড়ের কবলে পড়ে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া দুইটি ফিশিং ট্রলারসহ ৩২ জন মাঝিমাল্লা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার দুপুরে কক্সবাজারের নুনিয়াছড়া জেটি ঘাটে উদ্ধার ফিশিং ট্রলার ও মাঝিমাল্লাদের নিয়ে আসা হয়। এরপর দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া সেলের কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
জেটি ঘাটে কোস্ট গার্ডের পক্ষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানানো হয়, ১৪ নভেম্বর এফবি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার কক্সবাজার এর টেকপাড়া এলাকার মাঝির ঘাট হতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে ঘূর্ণিঝড় মিধিলি এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।
তিনি জানান, কক্সবাজারের জেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের ক্যাপ্টেন নুর মোহাম্মদ তারিক আজিজের নেতৃত্বে  উদ্ধারকারী জাহাজ মনসুর আলী গত শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২১ নটিক্যাল মাইল দুরে গভীর সাগর থেকে ভাসতে থাকা ফিশিং ট্রলার ও এর ১৮ মাঝিমাল্লাকে উদ্ধার করে। এর পুর্বে শুক্রবার দিবাগত রাতে কক্সবাজারের ইনানী সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ১৪ মাঝিমাল্লা সহ আরেকটি ফিশিং ট্রলার স্থানীয় জেলেদের সহায়তায় কোস্ট গার্ড উদ্ধার করে। পরবর্তীতে কোস্টগার্ড কর্তৃক ফিশিং বোটের মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।